বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

টাঙ্গাইলে ‘ইউএনও’র ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে চাকরি নামে টাকা দাবি

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে টাকা দাবি করায় বিজয় খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় গতকাল (২২ জুলাই) শুক্রবার রাতে ইউএনও অফিসের জারীকারক মো. চাঁন মামুদ টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা সূত্রে পুলিশ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের রকমত আলীর ছেলে বিজয় খানকে মির্জাপুর থেকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, ইশরাত জাহান সিনথিয়া নামে ফেসবুক আইডি তৈরি করে তাতে সদর উপজেলার নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে প্রতারক বিজয় খান আইডিটি ব্যবহার করছিল।ফেসবুকের তালিকায় উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ দাবি ও আদায় করছিলেন।

এ বিষয়টি ইউএনও জানতে পেরে নিজস্ব ফেসবুক আইডিতে তার নাম ব্যবহারকারী কারও সাথে অবৈধ অর্থ লেনদেন করতে নিষেধ করে পোষ্ট করেন।একপর্যায়ে ইশরাত জাহান সিনথিয়া নামীয় ফেসবুক আইডির বন্ধু তালিকায় থাকা কয়েক জনের কাছে টাকা দাবি করেন ওই প্রতারক যুবক। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ইউএনও রানুয়ারা খাতুন জানান, তার ছবি ব্যবহার করে তৈরি আইডি থেকে চাকুরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের বিষয়টি তিনি জানতে পারেন।এ সময় তার ব্যক্তিগত ও অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে সতর্কতা মূলক পোষ্ট দেন। পরে সদর থানা পুলিশ তাকে মির্জাপুর থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার এসআই সুবল চন্দ্র পাল জানান, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জারীকারক মো. চাঁন মামুদ বাদী হয়ে বিজয় খানের নামে মামলা দায়ের করেন।এ ঘটনায় ওই প্রতারককে শুক্রবার রাতেই মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com