সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

নোয়াখালীতে কিশোরীকে অপহরণের পর ৭দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে এক কিশোরীকে (১৭) জোরপূর্বক অপহরণ ও পরে একটি বাড়িতে সাত দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

গত (১৬ জুলাই) শনিবার দিবাগত রাতে জাহাজমারা এলাকার প্রভিটা ফ্যাক্টরির সামনে থেকে অভিযুক্ত নাজিমকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ জুলাই সন্ধ্যায় জাহাজমারা এলাকার নিজ বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয় ওই কিশোরী। সন্ধ্যা ৭টার দিকে সে চেওয়াখালী বাজারের কাছাকাছি পৌঁছালে একটি সিএনজিতে তুলে তাকে অপহরণ করে প্রথমে জেলা শহর মাইজদীর দিকে নিয়ে যান নাজিম উদ্দিন। পরে নাজিম ওই কিশোরীকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন এবং গত (১০ জুলাই) রবিবার রাত থেকে ১৬ জুলাই পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

গত (১৬ জুলাই) শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে নিয়ে পুনরায় জাহাজমারা এলে তার এক বান্ধবীর মাধ্যমে জানতে পেরে বিষয়টি থানায় জানায় ভুক্তভোগীর পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com