রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

গ্রিসে বিধ্বস্ত মালবাহী বিমানে ছিল মর্টার শেল : আইএসপিআর

গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরের কাছে মালবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তরফে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ এর জন্য ক্রয়কৃত প্রশিক্ষণের মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্থ হয়। তবে উক্ত চালানে কোন অস্ত্র ছিল না এবং উক্ত চালানটি বীমার আওতাভুক্ত। ’

আজ রবিবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর আরো বলেছে, ‘ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই প্রশিক্ষণ মর্টার শেল ক্রয় করা হয়। ’

এদিকে সার্বিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত বিবিসির তথ্যমতে, ওই কার্গো বিমানে ১১ টন অস্ত্রশস্ত্র ছিল। ইউক্রেনভিত্তিক কম্পানির পরিচালিত আন্তোনভ-১২ বিমানটি শনিবার (১৭ জুলাই) যেখানে বিধ্বস্ত হয়েছে, তার দুই কিলোমিটারের ভেতরে বসবাসকারীদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজা স্টেফানোভিচ বলেছেন, আন্তোনভ এএন-১২ বিমানটিতে করে সার্বিয়ার তৈরি প্রায় ১১ টন অস্ত্রসস্ত্র বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। মালবাহী বিমানটি ঢাকার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে জর্ডান, সৌদি আরব এবং ভারতে যাত্রা বিরতির কথা ছিল। পথিমধ্যে গ্রিসের কাভালা শহরের কাছে বিধ্বস্ত হলে বিমানে থাকা ৮ জনই প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা যায়, বিমানটিতে আগুন লেগেছে এবং এটি বিধ্বস্ত হওয়ার সময় বিশাল আগুনের কুণ্ডলি দেখা গেছে।

স্থানীয় সময় আজ রবিবার (১৭ জুলাই) সকালে বিমান বিধ্বস্তের স্থানটি খতিয়ে দেখতে ড্রোন ব্যবহার করা হয়েছে। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, জায়গাটি নিরাপদ মনে না করা পর্যন্ত সেনাবাহিনী, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং গ্রিক এটোমিক এনার্জি কমিশনের কর্মীরা সেখানে যাবেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com