মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

লাউয়াছড়া বনে স্লো লরি অবমুক্ত

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে দুটি স্লো লরি ( লজ্জাবতি বানর)। যার একটি উদ্ধার হয়েছিল শ্রীমঙ্গল জেরিন চা বাগান থেকে ও অন্যটি জেলার জুড়ি উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে।

এছাড়াও গত ১৫ দিনে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে আরো ৪টিসহ মোট ৬টি স্লো লরি উদ্ধার হয়। যাদের সেবা-যত্ন চলছে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে। সেবা যত্ন শেষে সুস্থ হওয়ার পর ৬টি স্লো লরির মধ্যে দুটিকে রবিবার সকালে মৌলভীবাজাস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী উপস্থিত থেকে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম, একুশে টেলিভিশনের মৌলভীাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও স্থানীয় প্রকৃতি প্রেমী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (সিউ) এর সদস্যরা।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, লাউয়াছড়া বনের জানকীছড়ায় বন্যপ্রাণীর জন্য রেসকিউ সেন্টার স্থাপন হলেও এখানে নেই কোন এ্যানিমেল কিপার বা বন্যপ্রাণী চিকিৎসক। এই অবস্থায়ও বন রক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন পর্যন্ত ১৮৭টি প্রাণী উদ্ধার করে সেবা শেষে যার ৯৫ ভাগ প্রাণী বনে অবমুক্ত করেছেন। তিনি জানান, গত ১৫ দিনে আহতবস্থায় ৬টি স্লো লরি ( লজ্জাবতি বানর) উদ্ধার হয়। এর মধ্যে দুটি সুস্থ হলে তা রবিবার অবমুক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com