সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নে মামলা

রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নে মামলা,অভিযুক্তের হুমকিতে স্কুলে যাওয়া বন্ধ ভুক্তভোগীর।ঝালকাঠির রাজাপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করে হুমকির মুখে পড়েছে ভুক্তভোগীর পরিবার।আজ ( ১৫ জুলাই) শুক্রবার সকাল ১২ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে ভুক্তভোগী ও তার পরিবার উপস্থিত হয়ে এমন অভিযোগ করেন। এ সময় ভুক্তভোগী এসএসসি পরিক্ষার্থীর পিতা মো: ফারুক খলিফা লিখিত বক্তব্যে বলেন, তার কন্যা রাজাপুর পাইলট স্কুলের এ বছর এসএসসি পরীক্ষার্থী। ২ জুলাই রাত অনুমান ৮ টার সময় নিজ বাসায় একা ছিল।

তাকে একা পেয়ে একই এলাকার মৃত আশ্রাব আলী খলিফার পুত্র শফিক খলিফা জোর পূর্বক যৌন নিপীড়ন ও সম্ভ্রম নষ্ট করার চেস্টা চালায়।তখন ভুক্তভোগী ডাকচিৎকারে নির্যাতনকারীরা পালিয়ে যায়। এ অপকর্মে শফিক খলিফাকে সহযোগীতা করে একই এলাকার আইউব আলীর পুত্র মিজান, মৃত আশ্রাব আলী খলিফার পুত্র আঃ রাজ্জাক। এ ঘটনায় ৪ জুলাই ঝালকাঠি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ৩ জনকে আসামী করে মামলা (নং ১১৫/২০২২) দায়ের করি।

ফারুক খলিফা আরো অভিযোগ করে বলেন, বর্তমানে অসামিরা আমাকে এবং আমার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্যে তারা হুমকি দিচ্ছে। আমার পরিবার এখন ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে। ভুক্তভোগী কন্যার পড়াশুনা বন্ধ হয়ে গেছে। হামলাকারীদের ভয়ে সে স্কুলে যেতে পারছে না।তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার কামনা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলো ভুক্তভোগীর মা, ফুফু ও চাচা চাচী এবং সহপাঠিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com