বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

পদ্মাসেতুতে অনির্দিষ্টকালের জন্য বাইক চলাচল নিষিদ্ধ

আজ রোববার (২৬ জুন) জণসাধারণের জন্য পদ্মাসেতুতে যান চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর রাতেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সেতু বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ জুন (সোমবার) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এদিকে দিনভর পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত ঘুরে দেখা গেছে, এই সেতু দিয়ে যেসব যানবাহন চলাচল করছে, তার বড় একটি অংশই মোটরসাইকেল।

এসব মোটরসাইকেলের চালক-আরোহী অনেককেই সেতুতে দাঁড়িয়ে ছিলেন। কেউ কেউ ছবি তুলেছেন, ভিডিও করেছেন।

এর আগে সেতু বিভাগ জানায়, পদ্মাসেতুতে অনেকে যানবাহন থেকে নেমে সেতুর মালামাল চুরি করছে। এজন্য সেতু বিভাগ পদ্মাসেতুতে মানুষের হাঁটাচলার বিষয়ে কড়াকড়ি আরোপ করছে।

সেতুতে মানুষের না নামার বিষয়টি নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধও জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

এক চিঠিতে বলা হয়, সেতুর ওপরে যানবাহন থেকে নামা নিষিদ্ধ। এরপরও অনেকে সেতুতে নেমে মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি চুরি করছে। অনেকে দুই দিকের টোল প্লাজার আশপাশে যন্ত্রপাতি ও মালামালের ক্ষতি করছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ইএসএসটিকে টহল জোরদার করার অনুরোধ জানানো হয়।

এদিকে এর মধ্যেই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন মারাত্মক আহত হয়েছেন।

এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।

প্রসঙ্গত, ২৫ জুন (শনিবার) দুপুর ১২টার দিকে পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com