শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শেখ জামালের জালে আবাহনীর অর্ধডজন গোল

বসুন্ধরা কিংস না থাকায় ফেডারেশন কাপ ফুটবলে আবাহনীর সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বী ধরা হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

এই দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ায় এই ম্যাচটিকে মনে করা হয়েছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। বাস্তবে হলো তার উল্টো। মাঠে শেখ জামালকে কোনো পাত্তাই দেয়নি আবাহনী।

আজ (৩ জানুয়ারি) সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতে আবাহনী পৌঁছে গেছে সেমিফাইনালে।

সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল বিদায় নিলো কোয়ার্টার ফাইনাল থেকে। ফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

আবাহনীর জোড়া গোল করেছেন ডরিয়েলটন গোমেজ ও নাবিব নেওয়াজ জীবন। বাকি দুই গোল করেছেন কলিন্দ্রেস ও রাফায়েল।

ম্যাচের ২২ মিনিটে কলিন্দ্রেসেরে ফ্রি কিক থেকে বল পেয়ে দারুণ এক গোল করে আবাহনীকে এগিয়ে দেন ডরিয়েলটন। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭০ মিনিটে কলিন্দ্রেসের ফ্রি কিক সরাসরি আশ্রয় নেয় জামালের জালে, আবাহনী এগিয়ে যায় ৪-০ গোলে।

তার আগে ব্যবধান ৩-০ করেছিলেন রাফায়েল। পরে বদলি হিসেবে নেমে নাবিব নেওয়াজ জীবন দুটি গোল করেছেন ৮১ ও ৯০ মিনিটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com