মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আফগানিস্তানের পরিস্থিতির জন্য আমেরিকাই দায়ী: আশরাফ গনি

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের পতনের জন্য আমেরিকাই দায়ী। এমনটিই অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি।

তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে কথিত শান্তি চুক্তি করেছিল আমেরিকা, সেই সময়ই তার সরকারকে দূরে ঠেলে দেয় ওয়াশিংটন।

বিবিসি’র এক অনুষ্ঠানে আশরাফ গনি বৃহস্পতিবার এই অভিযোগ করেন। তিনি বলেন, “মার্কিনিদের আচরণে মনে হতো যেন তালেবান ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আমেরিকার ইস্যু ছিল, আফগানিস্তানের কোনো ইস্যু নয়।

আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই চুক্তি হয়েছে। তালেবানের সাথে বসার কোনো সুযোগই আমাদেরকে কখনো দেয়া হয় নি। প্রকৃতপক্ষে তারা আমাদেরকে একেবারে মুছে ফেলেছিল।”

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন সরকার তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে যাতে আফগানিস্তান থেকে আমেরিকা ১২ হাজার সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেয়। এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

আমেরিকায় সরকার পরিবর্তনের পর জো বাইডেন ক্ষমতায় এসে মে মাসের পরিবর্তে ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহারের কথা বলেন। অবশ্য ১৫ আগস্টের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান এবং আশরাফ গনি দেশ ছেড়ে চলে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com