বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

সুবিধা বঞ্চিতপথশিশুদের নিয়ে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর ফল উৎসব

সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর অর্ধশতাধিক পথ শিশুদের নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেন। আজ (৭ জুন) সকাল ১১টায় নরসিংদী পৌর পার্কে ফল উৎসবের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক আল আমিন রহমান, যুবনগর স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হামিদ,সংগঠক তানবির আহমেদ বাপ্পি,আরিফুল ইসলাম রনি ও আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ। সুবিধা বঞ্চিত পথশিশুদের পুষ্টি কথা বিবেচনা করে প্রতি বছর জৈষ্ঠ্যমাসে এ উৎসবের আয়োজন করা হয়।আম, জাম,কাঠাল,লেচু, আনারস সহ বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলে সুসজ্জিত করা হয় টেবিল।

পথ শিশুদের মুখে আনন্দের হাসি। রাব্বি খাল পাড় বস্তিতে থাকেন জন্মের পরে তার বাবা কে দেখেন নি। নানা নানীর কাছে থাকেন এবারই প্রথম প্রথম ফল উৎসবে তার আসা। সারি সারি ফলে ভরা সুসজ্জিত টেবিল দেখে আনন্দে আত্মহারা। রাব্বি বলেন আমরা তো আর ফল কিনে খেতে পারি না, তবে এখানে আইসা নিজের ইচ্ছামত ফল খেতে পারছি।

রাব্বির মত এমন অনেক শিশু ফল উৎসবে আনন্দের কমতি ছিল না। আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, প্রতি বছর মধু মাসে আমরা ফল উৎসব করে থাকি, মূলত বঞ্চিত শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে এ আয়োজন করে থাকি। আশা করছি এ আয়োজন প্রতি বছর হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com