মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় তিন বছর আগে দায়ের হওয়া এক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর হত্যার স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

পিবিআই বলছে, ২০২১ সালের ১৪ জুলাই পুঠিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে এক বিধবা হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে আতিকুর রহমান। মামলার তদন্তভার পরে আদালতের নির্দেশে পিবিআই রাজশাহীকে দেওয়া হয়।

পিবিআইয়ের প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোস্তফা কামালের নির্দেশনায় এবং রাজশাহী পিবিআইয়ের পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি) মনিরুল ইসলামের তত্ত্বাবধানে, উপ-পুলিশ পরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৩ মে পুঠিয়ার মোল্লাপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে অভিযুক্ত উত্তম কুমার সরকারকে (৩৭) গ্রেপ্তার করে।

পরদিন ১৪ মে আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নেওয়া হয় উত্তমকে। রিমান্ডে সে স্বীকার করে, জমি নিয়ে বিরোধের জেরে সে বিধবা আতেকা খাতুনকে হত্যার পরিকল্পনা করে। হত্যার দিন মাঠে ছাগল চরাতে গেলে আতেকাকে বাঁশের মুগর দিয়ে মাথায় আঘাত করে এবং পরে ধারালো হাঁসুয়া দিয়ে গলায় কোপ মেরে হত্যা করে। ঘটনার পর রক্তমাখা গেঞ্জি ধুয়ে ফেলে আলামত নষ্টের চেষ্টা করে সে। দীর্ঘ অনুসন্ধানে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে পিবিআই।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, আসামিকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com