বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

তানোরে প্রেমিক হ’ত্যায় মামলা, গ্রেপ্তার ৩

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর তানোরে প্রেমিক চিত্তরঞ্জন পাল (২৬) হত্যার ঘটনায় প্রেমিকাসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা মনোরঞ্জন পাল। শনিবার তিনি তানোর থানায় এ মামলা করেন। এর আগে, ২৭ এপ্রিল ছেলে নিখোঁজ হওয়ার পর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।

রোববার দুপুরে মামলার তিন আসামি প্রেমিকার বাবা স্বপন চন্দ্র পাল (৫৮), মা ছবি রানী (৫০) এবং চাচাতো ভাবি কাজলী রানী পাল (৩০) কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাকি তিন আসামি প্রেমিকা কামনা পাল (২৩), তাঁর ভাই সুবোধ পাল (৩০) এবং মোহনপুর উপজেলার পেয়ারপুর গ্রামের মোহাম্মাদ রাজু (৪৫) এখনো পলাতক রয়েছেন।

তদন্ত সূত্রে জানা যায়, হাবিবনগর পাল পাড়ার চিত্তরঞ্জনের সঙ্গে একই মহল্লার কামনা পালের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরও তাঁদের সম্পর্ক অব্যাহত ছিল। নিখোঁজের একদিন পর চিত্তরঞ্জনের বাবা থানায় জিডি করেন।

১৭ মে শনিবার সকালে শিবনদীর কচুরী পানার নিচ থেকে মাথাবিহীন, বস্তাবন্দি অবস্থায় চিত্তরঞ্জনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com