রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মহানবিকে (সা.) কটূক্তি: ভারতীয় পণ্য সরিয়ে ফেললো কুয়েতের সুপারশপ

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এক মুখপাত্র মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি করার প্রতিবাদে সবধরনের ভারতীয় পণ্য সরিয়ে নিয়েছে কুয়েতের একটি সুপারমার্কেট। একই ইস্যুতে একের পর এক মুসলিম দেশের তোপের মুখে পড়তে হচ্ছে ভারতকে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ ইসলাম অবমাননার ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (৬ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, ভারতে ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্যের প্রতিবাদে সবধরনের ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে কুয়েতের আল-আরদিয়া কো-অপারেটিভ সোসাইটি নামে একটি সুপারমার্কেট।

কুয়েত সিটি উপকণ্ঠে অবস্থিত সুপারমার্কেটটিতে ভারতীয় চালের বস্তা এবং মশলা ও মরিচের তাকগুলো প্লাস্টিকের চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তার ওপর আরবিতে লেখা: আমরা ভারতীয় পণ্য সরিয়ে দিয়েছি।

আল-আরদিয়া কো-অপারেটিভ সোসাইটির প্রধান নির্বাহী নাসের আল-মুতাইরি বলেন, কুয়েতের মুসলিম জনগণ হিসেবে আমরা মহানবির (সা.) অবমাননা মেনে নেবো না।

সম্প্রতি বিজেপির মুখপাত্র নুপুর শর্মা মহানবিকে (সা.) নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে ভারতীয় পণ্য বর্জনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে চাপ বাড়ছে।

কুয়েত, কাতার, ইরান গত রোববারই ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে এর প্রতিবাদ জানিয়েছেন। সোমবার এ তালিকায় যোগ হয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কাতার বলেছে, তারা আশা করছে, ভারত এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবে।

৫৭টি মুসলিম দেশের জোট অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) এবং পাকিস্তানও ভারতের সমালোচনা করেছে। তবে দিল্লি উল্টো পাকিস্তান এবং ওআইসি- উভয়ের সমালোচনা করে বলেছে, এ বিষয়ে তাদের মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং সংকীর্ণ মনের পরিচায়ক।

সূত্র: এএফপি, বিবিসি বাংলা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com