বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

মহেশখালীতে-ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, লুট সঞ্চয়ের টাকাও

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূ নিজ ঘরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার সোনারপাড়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মহেশখালী থানায় মামলা করেছে।এ বিষয়ে বুধবার রাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘পুলিশ দেরিতে খবরটি পেয়েছে।

পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভুক্তভোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় ৫-৬ জন ঘরে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এসময় তারা ঘরের আলমারি ভেঙে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জুয়েল।মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) ডা. মাহফুজুল হক ভুক্তভোগী গৃহবধূর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, বুধবার ভোরে হঠাৎ করে কয়েকজন ঘরে ঢুকে মুখ চেপে ধরে। তাদেরকে বাঁধা দিলে ছুরি নিয়ে গলা কাটার হুমকিও দেয়।ভুক্তভোগী নারীর স্বামী জুয়েল বলেন, ‘পাশবিক নির্যাতনের ডা প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

চিকিৎসার জন্য আমার স্ত্রীকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আমি এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’মহেশখালী থানার ওসি জানান, ধর্ষণ ও ডাকাতির ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com