বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

লোহাগাড়ায় জিপ গাড়ি ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে আহত দুই:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বদলারগোদা, ছড়ারকুুল,হাদুর পাড়া এলাকায় জিপ গাড়ি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু, নারী সহ আহত ৩ জন তার মধ্যে গুরুতর আহত ২ জন আহতরা হলেন,সিএনজি অটোরিকশার ড্রাইভার বড়হাতিয়া সিকদার পাড়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জব্বার (৭০)।একই ইউনিয়নের লস্কর পাড়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ।

সেলিম উদ্দিনের মেয়ে তাহিয়া (৯)। হাজির পাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা, সুফিয়া (৪০)।৯ ই জানুয়ারী (বৃহস্পতিবার ) বিকাল সাড়ে ৩ টায় বড়হাতিয়া শাহ জব্বারিয় সড়কে উক্ত সংঘর্ষটি ঘটে। স্থানীয় বাসিন্দা হারুন জানান, সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে মনুফকির হাট বাজারে যাচ্ছিল জিপ গাড়ি টি অভ্যন্তরীন সড়ক থেকে উঠে চুনতী বাজার মুখি হয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনা স্থলে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাই, চিৎকার শুনো আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনস্থ বেসরকারি সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে আসে ।

সাউন্ড হেলথ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.প্রলয় চৌধুরী জানান, সুফিয়া (৪০) পায়ের অবস্থা মারাত্মক পায়ের হাড্ডি ভেঙ্গে গেছে, তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বড়হাতিয়া ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এই বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, দূর্ঘটনার বিষয় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com