মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সখীপুরে এক তুলা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, চারটি গুদাম সিলগালা

টাঙ্গাইলের সখীপুরে গরু মোটাতাজা করার গোখাদ্য হিসেবে পোশাক কারখানার ঝুট (তুলা) বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জনসম্মুখে আনুমানিক দুই টন তুলা পুড়িয়ে ফেলাসহ চারটি গুদামঘর সিলগালা করা হয়েছে। আজ রোববার বিকেলে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় অভিযানে চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ফারজানা আলম।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম (৩৫)। সে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত গনি মিয়ার ছেলে। নজরুল এক বছর ধরে ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় ৬টি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাছির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় মেসার্স রোজা এন্টারপ্রাইজে নজরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পশুখাদ্য হিসেবে তুলা বিক্রির অভিযোগে তাকে মৎস ও পশুখাদ্য আইন-২০১২-এর ২০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং দুইটন তুলা জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ফেলে। এছাড়াও আদালত চারটি গুদামঘর সিলগালা করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাছির  বলেন, এ তুলা গবাদি-পশুর স্বাস্থ্যের জন্য হুমকি বিধায় এসব পশুর খাদ্য হিসেবে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গরু-মোটা তাজা করার জন্য গোখাদ্য হিসেবে ওই তুলা মজুদ করেছিলেন ওই দোকানি।
তিনি আরও জানান, তুলা কোনো পশু খাদ্যের তালিকায় নেই। গবাদিপশুকে দীর্ঘমেয়াদী এটা খাওয়ালে পেট ফেঁপে মারাও যেতে পারে। তারপরও কিছু কৃষক গরুকে মোটাতাজা বানিয়ে বেশি দাম পাওয়ার আশায় তুলা খাইয়ে থাকেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com