মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নরসিংদীতে ৬দিন পর নদী থেকে অর্ধগলিত

নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আবির ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্র মেঘনায় পরে নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুন) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর এলাকা থেকে তার
অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৩১ মে) বিকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা ফেরী ঘাট থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে নিখোঁজ ওই স্কুল ছাত্রের স্বজনরা রায়পুরা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

নিখোঁজ আবির ইসলাম সেরাজ নগর এম.এ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ও পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের আশরাফুল ইসলাম এর বড় ছেলে।

জানা গেছে, ঘটনার দিন নিখোঁজ ওই কিশোর বন্ধুদের সাথে দুপুরে পান্থশালাতে ঘুড়তে আসে। পরে ঘাটে বাঁধা ফেরীর জেডি থেকে পরে পানির তীব্র স্রোতে তলিয়ে যায়। পরে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দীর্ঘক্ষন প্রচেষ্ঠা চালিয়েও
তাকে উদ্ধার করতে পারে নি।

এ ব্যাপারে রায়পুরা থানার উপ-পরিদর্শক এস আই মাহমুদুল হাসান জানান, নদীতে লাশ ভাশার খবর পেয়ে আবিরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরে তার মামা কাজী জামাল উদ্দিন আহমেদ আবিরের লাশ শনাক্ত করে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com