বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

নরসিংদীতে যৌতুকের টাকার না দেওয়ায় নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় যৌতুকের টাকার জন্য শশুর বাড়ির লোকদের অমানুষিক নির্যাতন সইতে না পেরে গলায় ওড়না লাগিয়ে তানিয়া (২২) নামক এক গৃহবধূ আত্মহত্যা ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ ওঠেছে তানিয়ার স্বামী, শশুর, শাশুড়ি ও ননদের ওপর। গতকাল (৩০ মে) সোমবার দিবাগত রাতে নরসিংদীর চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আজ (৩১ মে) মঙ্গলবার  সকালে রায়পুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী মর্গে প্রেরণ করেন।

নিহত তানিয়া আক্তার একই উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত লিটন মিয়ার মেয়ে। অপরদিকে ফারুক মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের মালেক মিয়ার ছেলে। সে পেশায় টাইল্স মিস্ত্রি বলে স্থানীয়রা জানান ।

নিহতের পরিবার ও স্থানী সূত্রে জানা যায়, দুই পরিবারের সম্মতিতেই গত ৫-৬ বছর আগে বিয়ে হয় তানিয়া ও ফারুক এর। তানিয়া পরিবার গরীব অসহায় হওয়ায় র্দীঘদিন যাবৎ অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী সহ তার পরিবারের লোকজন। তানিয়া ছিলো ফারুকের দ্বিতীয় স্ত্রী। বিয়েতে যৌতুক দেওয়ার কথা না থাকলেও বিয়ের পর থেকেই তানিয়ার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ তাকে যৌতুকের জন্য শারিরীক ও মানসিক ভাবে প্রায়ই নির্যাতন করতো। শশুর বাড়ির লোকদের দাবিকৃত ২ লক্ষ টাকা না দেওয়ায় তানিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি নিহতের স্বজনদের।

নিহতের মা জানায়, ফারুক এর আগেও একটি বিয়ে করেছে। এবার বিয়েতে কোন প্রকার যৌতুক নিবে না শর্তে মেয়ে তানিয়াকে ২য় স্ত্রী হিসেবে তার কাছে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই তার মেয়েকে বলে আসছে ২ লাখ টাকা দেওয়ার জন্য। দাবিকৃত ওই পরিমান টাকা না দেওয়ায় ফারুক তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিহতের ঘটনায় পুলিশ ও সাংবাদিক ঘটনাস্থল পৌছলে স্বামীর বাড়ীর লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

চরসুবুদ্দি ইউপি চেয়ারম্যান হাজি নাসির উদ্দীন মুঠোফোনে সাংবাদিকদের জানান, তানিয়া আক্তার আত্মহত্যা করেছে তার লাশ নরসিংদী নেওয়া হয়েছে। যৌতুকের জন্য মারধর করছে কি না এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি মিটিং এ আছেন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com