শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

নরসিংদীর হাসিমপুর বাজারে মধ্যরাতে আগুনে পুড়ল ৮টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নরসিংদীর হাসিমপুর বাজারে মধ্যরাতে আগুনে পুড়ল ৮টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি নরসিংদীর হাসিমপুর বাজারে মধ্যরাতে আগুনে পুড়ল ৮টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নরসিংদীর রায়পুরা পৌরসভার হাসিমপুর মৌলভী বাজারে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় মাছ বাজারের মুদি দোকান সহ ৮ টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর মৌলভীবাজারে এ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মধ্যরাতে বাজারে আগুন দেখতে পেয়ে তারা সাথে সাথে রায়পুরা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চালের গোডাউন, মাছের আড়তসহ ৮টি দোকান ভস্মীভ‚ত হয়ে যায়। মালামালসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতির ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে পিযুশ পাল মুদির দোকান, আবুল মিয়া চালের গোডাউন, অনুক‚ল মাছের আড়ত, ইনফল মিয়ার হার্ডওয়্যারের দোকান, হোসেন মিয়ার মুদির দোকান, রেহমান মিয়ার বস্তা ঠোঙার কারখানা ও লিটন মিয়ার মুদি দোকান। রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মানজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাÐের স‚ত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত স‚ত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com