শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

আজ থেকেই ঢাকা কলেজে ঈদের ছুটি : শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নির্ধারিত দিনের আগেই আজ মঙ্গলবার থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।

এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ এবং অপ্রীতিকর ঘটনাকে ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পবিত্র রমজান মাস চলছে। এমন পরিস্থিতিতে দুই পক্ষকে আরো সহনশীল ও ধৈর্য ধরার আহ্বান জানাই।

এ ঘটনা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো দায়িত্বশীল ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে শুরু থেকেই পুলিশ তৎপর হলে ঘটনা এত দূর গড়াত না বলেও মন্তব্য করেন তিনি। তবে ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী এবং তার মন্ত্রণালয় মনিটর করছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, নানা ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না তখন আবারও নতুন নতুন পথ তৈরি করছে। এতে সজাগ রয়েছে দেশের মানুষ এবং শিক্ষকসমাজও। শিক্ষামন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সরকারের আমলে কেউ সফল হওয়ার স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। তবে ঢাকা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মারামারি নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী।

পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউস সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নসভায় যোগ দেন। এতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com