শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শ্রীমঙ্গল দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে আগুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে ভবনের ভেতরের চারটি এসিসহ কম্পিউটার ও জরুরী কাগজপত্র। খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও চা নিলাম কেন্দ্রের কর্মকর্তারা জানান, আজ (১৮ এপ্রিল) সোমবার সকাল সোয়া ১১টার দিকে মৌলভীবাজারর জেলার শ্রীমঙ্গলের অবস্থিত দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে তাদের একটি সভা চলছিল।

আগুনে চা নিলাম কেন্দ্রের চারটি এসিসহ কম্পিউটার ও আসবাবপত্র, জরুরী কাগজপত্র পুড়ে গেলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো ভবনটি।টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, এপ্রিল মাসের ২৭ তারিখে বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসেছিলেন। এসময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, সোয়া এগারোটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com