রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

টাঙ্গাইলের নাগরপুরে ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ইফতার মাহফিল

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ এপ্রিল) শুক্রবার মাদ্রাসার মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি হযরত মাওলানা মো.আলী আকবর(দা.বা) সভাপতিত্বে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব হাফেজ আবদুল রহমানের পরিচালনায় ও এলাকাবাসীর সহযোগিতায় এ বিশাল ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জনাব খুরশিদ আলম বাবুল, প্রতিষ্ঠাতা সদস্য মো. রফিকুল ইসলাম রিপন, অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও কার্যকরী কমিটির সকল সদস্য এবং অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতি হযরত মাওলানা মো.আলী আকবর বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান তিনি।

উল্লেখ্য- অত্র ইসলামিয়া বাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা টি ১৯৯৫ সনে প্রতিষ্ঠিত হতেই প্রতিবছর ইফতার মাহফিল রোজার ১৫টি মধ্যে ১দিন সকল দাওয়াতি মুসুল্লিদের ইফতারি করিয়ে আসছেন। এ বছর প্রায় ২০০০ রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com