বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

রড সিমেন্টের দোকানে ভোক্তার অভিযান, ৪ প্রতিষ্টানকে জরিমানা

মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরে রড সিমেন্টের ন্যায্য দাম নিশ্চিত করার লক্ষে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেছে। অভিযানে ভোক্তা আইন না মেনে ব্যবসা পরিচালনা করায় ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ২৩হাজার টাকা জরিমানা করা হয়।

আজ (১২ এপ্রিল) মঙ্গলবার  সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

এসময় তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে রড ও সিমেন্ট বিক্রয় করা, রড ও সিমেন্টের ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শেরপুরে অবস্থিত হক ট্রেডার্সকে ৬ হাজার টাকা, থানা রোডে অবস্থিত মেসার্স আজহার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত ঢাকা কৃষি মেশিনারিজকে ৩ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত আলি এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com