সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী- মইজ্জ্যারটেক নকল সাবান উৎপাদনের কারখানায় অভিযান ও সিলগালা চট্টগ্রামের-বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার শত শত গাড়ি নিয়ে শোভাযাত্রা, বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁয় ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নবীনগরে সালিশ ঘিরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক; সালিশকারকসহ গ্রেপ্তার ৫ শ্রীবরদী উপজেলা বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে মাহমুদুল হক রুবেল পক্ষে নির্বাচনী প্রচারণা চট্টগ্রামে-ভোটের জোয়ারে ভাসছে দেশ চায়ের কাপে নির্বাচনি জোয়ার সন্ধ্যার নবীনগরে প্রকাশ্যে গুলিবর্ষণ: বুকে গুলিবিদ্ধ যুবক, থমথমে জনপদ শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

রোজায় বেলের শরবত খাওয়ার উপকারিতা

চলছে রমজান মাস, সে সঙ্গে তীব্র গরম। সারাদিন পানাহার থেকে বিরত থাকার ফলে খুব স্বাভাবিকভাবেই আপনি ক্লান্ত বোধ করবেন। ইফতারে তাই পর্যাপ্ত ফল, ফলের রস, শরবত খাওয়া জরুরি। সারাদিন রোজা রেখে ইফতারে ভাজাপোড়া খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। এর বদলে রাখুন স্বাস্থ্যকর সব ফল।

গরমের সময়ের একটি উপকারী ফল হলো বেল। ইফতারে বেলের শরবত খেলে তা নানাভাবে আপনার উপকার করবে। রোজায় হজমের সমস্যা, পেটে গ্যাস জমে থাকাসহ নানা সমস্যায় ভুগছেন যারা, তারা প্রতিদিনের ইফতারে বেল রাখতে পারেন। রোজায় বেল খেয়ে সুস্থ থাকুন। চলুন জেনে নেওয়া যাক বেলের উপকারিতা—

কোষ্ঠকাঠিন্য দূর করে

রোজায় পেট পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে। কারণ এসময় বেশিরভাগ মানুষই মুখরোচক খাবার খেয়ে থাকেন। ডুবো তেলে ভাজা কিংবা অতিরিক্ত মসলাদার সেসব খাবার হজমে সমস্যা সৃষ্টি করে। যে কারণে পেট ভালোভাবে পরিষ্কার হয় না। ফলস্বরূপ দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। এসব সমস্যা সমাধানে কাজ করে বেল। শুধু রোজায় নয়, বছরের অন্যান্য সময়েও এটি খাওয়ার অভ্যাস করুন। এতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন।

আলসারের সমস্যা

রোজায় গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। সেখান থেকে আলসার দেখা দেওয়াও অস্বাভাবিক নয়। এই সমস্যা সমাধানে বেশ কার্যকরী বেলের শাঁস। সপ্তাহে তিনদিন খেতে পারেন বেলের শরবত। এছাড়াও বেলের পাতা ভিজিয়ে রেখে সেই পানি পান করলেও মিলবে উপকার।

ডায়াবেটিস কমাতে কাজ করে

যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তারা নিয়মিত খেতে পারেন বেল। কারণ ডায়াবেটিস রোগীদের বিশেষ উপকারী বেল। এতে থাকে মেথানল নামক এক ধরনের উপাদান। যা ব্লাড সুগার কমাতে দারুন কার্যকরী। তবে ডায়াবেটিস রোগীরা শরবত না খেয়ে শুধু বেল খাবেন।

আর্থ্রারাইটিস কমাতে

বর্তমানে আর্থ্রারাইটিসের সমস্যা বেশ পরিচিত। শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা বোধ করেন বেশিরভাগ মানুষই। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেল। নিয়মিত বেল খেলে আর্থ্রারাইটিসের সমস্যা কমে অনেকটাই।

শক্তি বাড়াতে সাহায্য করে

রোজায় ক্লান্তি আসবেই। এক্ষেত্রে বেল শক্তি বাড়াতে কাজ করে। প্রতি ১০০ গ্রাম বেল থেকে পাবেন ১৪০ ক্যালোরি। সেইসঙ্গে এটি মেটাবলিক স্পিড বাড়াতেও কাজ করে। তাই প্রতিদিনের ইফতারে রাখুন বেল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com