বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

সেঞ্চুরি দিয়েই মৌসুম শুরু করলেন স্যার কুক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় সাড়ে তিন বছর আগে। তবু থামছে না তার ব্যাট। দেশের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার স্যার অ্যালিস্টার কুক।

গতকাল (৭ এপ্রিল) বৃহস্পতিবার শুরু হওয়া ইংল্যান্ডের কাউন্টি মৌসুমের প্রথম ম্যাচে জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন এ বাঁহাতি ওপেনার। কুকের সঙ্গে আরেক ওপেনার নিক ব্রাউনের সেঞ্চুরিতে দারুণ সূচনা পেয়েছে তাদের দল এসেক্স।

কেন্টের বিপক্ষে নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৭০তম সেঞ্চুরি হাঁকাতে ২৬২ বল খেলেছেন কুক। যা তার ক্যারিয়ার জুড়ে দেখানো নিবেদনেরই আরেকটি প্রমাণ। অবশ্য সেঞ্চুরির পর ২৬৬ বলে ঠিক ১০০ রানেই আউট হয়ে গেছেন তিনি।

এখনও খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন কুকই। লঙ্গার ভার্শন ক্রিকেটে তার ৭০ সেঞ্চুরির চেয়ে বেশি হাঁকাতে পারেননি এখনও খেলে যাওয়া ক্রিকেটারদের আর কেউ।

এই সেঞ্চুরিতে ১০০ রান করার পর প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৫ হাজার রান থেকে আর ৫৯ রান দূরে রয়েছেন কুক। ম্যাচের দ্বিতীয় ইনিংসেই হয়তো এ মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। শুধু এই মৌসুমেই নয়, অবসরের পর থেকে প্রতি মৌসুমেই ধারাবাহিক তার ব্যাট।

২০১৯ সালে ৫৩.১৫ গড়ে করেছিলেন ১০৬৩ রান, পরের বছর ৫৬.৩০ গড়ে কুকের ব্যাট থেকে আসে ৫৬৩ রান। গতবছর গড় কমলেও ৩২.১৫ গড়ে ঠিকই ৬১১ রান করে ফেলেন তিনি। আর এবার নতুন বছরের প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন ৩৭ বছর বয়সী এ তারকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com