সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বহিস্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে—তাপস নওগাঁর পত্নীতলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত দায়িত্ব পালনে শতভাগ নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য প্রশাসনের: জেলা প্রশাসক ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার চট্টগ্রামে ভোটকেন্দ্র ঘিরে শঙ্কা, জেলায় ৬৫৫ ভোটকেন্দ্র ঝুঁকির তালিকায় আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে পিএফজির ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা নেত্রকোনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে পুলিশের ব্রিফিং প্যারেড নির্বাচন ও গণভোটকে ঘিরে গদখালী ফুলের রাজ্যের পার্কসমূহ বন্ধ  নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

নাগরপুরে ট্রাক্টর-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৪

 টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর (টলি ট্রাক্টর) ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাইলাবাড়ির মোড়ে দূর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা (৫০) টাঙ্গাইলের কাদেরের স্ত্রী (ডাক্তার কাদের)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি টাঙ্গাইল থেকে নাগরপুর আসার পথে জাইলাবাড়ির মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে মাটি বোঝাই টলি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে সাইটে থাকা সিএনজিকে চাপা দেয়। এতে ওই সিএনজির ড্রাইভারসহ সকল যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেবার পথে আনোয়ারা নাম এক মহিলা মারা যায়।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড় ভাইয়ের মূত্যুর খবর শুনে পরিবারের লোকজন নিয়ে চৌহালী উপজেলার পাথরাইল গ্রামে যাবার পথে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাইলাবাড়ির মোড় নামক স্থানে আসলে অপর দিক থেকে রফিক মোল্লার টলি ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি কে চাপা দিলে ড্রাইভার সহ ৫ জন গুরতর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় নাগরপুর হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল হাসপাতালে নেবার পথে আনোয়ারা মারা যায়। পরিবারের আহত তিনজন হচ্ছেন নিহতের ভাই আ. সামাদ ও তার স্ত্রী এবং ছেলে ফয়জুল্লাহ। বর্তমানে আহত সবাই আশংকাজনক ভাবে চিকিৎসাধীন রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত ঘাতক গাড়ি ও তার চালক কাউকে আটক করা হয়নি বলে জানা যায়।

 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল-মামুন বলেন, দূর্ঘটনায় এক জন নিহতের সংবাদ পেয়েছি। গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com