রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করা

সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করতে হবে।দেরী করা যাবেনা।

রাসূল (সাঃ) বলেন, “যখন পূর্ব দিক থেকে অন্ধকার নেমে আসবে এবং পশ্চিম দিকে সূর্য ডুবে যাবে,তখন সায়েম ইফতারি করবে।” (বুখারী হা/১৯৫৪, মুসলিম হা/১১০০)

অন্য হাদীসে এসেছে রাসূল (সাঃ) বলেন, দ্বীন চিরকাল বিজয়ী থাকবে, যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতারি করবে।কেননা ইহুদি-নাসারা দেরীতে ইফতারি করে। (আবু দাউদ হা/২৩৫৩)

এছাড়া বুখারীর ১৯৫৭নং হাদীসে এসেছে, রাসূল (সাঃ) বলেন, আমার উম্মত ততোক্ষণ কল্যাণে থাকবে,যতোক্ষণ তারা তাড়াতাড়ি ইফতারি করবে।

এসব হাদীস থেকে স্পষ্ট প্রতীয়মাণ যে দ্রুত ইফতারি করা সুন্নতের অন্তর্ভুক্ত আর দেরিতে ইফতারি করা ইহুদি-নাসারাদের অন্তর্ভুক্ত। আর দ্রুত ইফতারি করা বলতে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতারি করার কথা বোঝানো হয়েছে যদিও আকাশে অবশিষ্ট লাল আভা দেখা যায় বা দিন দিন ভাব থাকে।

আমরা সবাই নিজ চোখেই দেখতে পাই সূর্যের অস্ত যাওয়া।আকাশ মেঘলা থাকলে বা অন্য কোনো কারণে এটা সম্ভব না হলে বিভিন্ন মাধ্যমে আমরা সূর্যের অস্ত যাওয়ার সময় জানতে পারি।এর ফলে সহজেই সময়মতো ইফতারি করা সম্ভব।

এটা লক্ষ্যনীয় যে,আমাদের দেশে ইফতারির যে সময় দেওয়া হয় এটা মূলত সতর্কতা স্বরুপ সূর্য ডোবার সাথে ২/৩/৫ মিনিট যোগ করে বলা হয়। এটা অনুসরণ করে ইফতারি করলে কল্যাণ লাভ করা যাবে না বরং তা দেরী করে ইফতারির শামিল হবে।সতর্কতা ভালো কিন্তু সেটা সঠিক পন্থায় হতে হবে।তানা হলে এই সতর্কতাই আপনাকে কল্যাণ থেকে দূরে রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com