বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

আশা করি আগামী এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আশা করব আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

আজ শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, ‘আমি শুনলাম, বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করব, সব মিথ্যা তারা আজই বলে দেবে এবং আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

দ্রব্যমূল্য ঘিরে বিএনপির বিভিন্ন বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে। এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুটিই বেড়ে গেছে। এ কারণেই তারা উদ্ভ্রান্তের মতো কথা বলছে।’

এর আগে শহীদ মিনারের পাদদেশে সদ্যপ্রয়াত বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে সংস্কৃতিচর্চা—বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।’

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি। সে হিসেবে হাসান আরিফের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল। কিন্তু, তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর এই বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে। জাতির সাংস্কৃতিক অঙ্গন ও কবিতাচর্চাকারীরা তাঁর অভাব অনুভব করবে। আমরা সবাই তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com