বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজার ফুটপাত দখল মুক্ত করতে পুলিশ ও পৌর প্রশান মাঠে

মৌলভীবাজার শহরের পৌর এলাকায় অবৈধ দখলদাররদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা পুলিশ ও পৌর প্রশাসন।গতকাল (২৮ মার্চ) সোমবার মৌলভীবাজার শহরের প্রধান সড়কগুলো দখলমুক্ত করতে জেলা পুলিশ ও পৌর প্রশাসন যৌথ অভিযানে নামে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও পৌর মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে শহরের সাইফুর রহমান রোড, কুসুমবাগ পয়েন্ট এলাকা, পশ্চিমবাজার এবং শহরের চৌমোহনা পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

ফুটপাত দখলমুক্ত করন অভিযান সম্পর্কে পুলিশ সুপার বলেন, মৌলভীবাজার শহরের প্রধান সড়কগুলো ভাসমান হকার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট মারাত্মক আকার ধারন করেছে। মানুষ চলাচলের রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে বেগ পেতে হচ্ছে।

তাই শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অবৈধ পার্কিং দখলের বিরুদ্ধে জেলা পুলিশ ও মৌলভীবাজার সদর পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন মাহফুজ আলম ও সদর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com