সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বারবাকিয়া-রিজার্ভ বনভূমিতে অবৈধ বসতি উচ্ছেদ করল বন বিভাগ

 

মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের পেকুয়া টৈটং ইউনিয়নের সংরক্ষিত রিজার্ভ বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা নতুন বসতি উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। শুক্রবার (১ মে) সকাল ৮টায় টৈটং বিটের আওতাধীন ফজুমোরা এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি মো. রিদুয়ান রহমান সংরক্ষিত বনভূমির সরকারি জমিতে অবৈধভাবে নতুন ঘর নির্মাণ করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত এই অভিযান চালানো হয়। উপকূলীয় বনাঞ্চলে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ রোধে বন বিভাগের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন টৈটং বিট কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন। এ সময় বারবাকিয়া রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অবৈধভাবে নির্মাণাধীন বসতঘরটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করা হয়। বিট কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন জানান, রিজার্ভ বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বন বিভাগের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি বলেন, “সরকারি সংরক্ষিত বনভূমি রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কেউ আইন অমান্য করে বনভূমি দখল বা স্থাপনা নির্মাণে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com