বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 

মোঃরনি বাবু,জয়পুরহাট:

‎জয়পুরহাটের কালাই উপজেলা-তে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

‎মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে এ দিবসের সূচনা হয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় হে মার্কেটের রক্তক্ষয়ী ঘটনার পর দিনটি বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে স্বীকৃতি পায়।

‎এবারের প্রতিপাদ্য ছিল— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। প্রতিপাদ্যকে সামনে রেখে কালাই উপজেলায় র‍্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‎সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই বাসস্ট্যান্ডে শেষ হয়। পরে কালাই বাসস্ট্যান্ডে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন এর প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী(এমপি), ‎এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আরা, কালাই উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেন, কালাই পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মো আব্দুল আলিম সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভন্ন নেতৃবৃন্দ, সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

‎আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়নের চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

‎বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এজন্য সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
‎শেষে শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com