বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত চক্রের সন্ধান, স্টেশন রোডে দেশীয় অস্ত্রসহ আটক ৬ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র

বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না : ডা. শফিকুর রহমান

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না। তাই জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে, তা কোনোভাবেই থামানো যাবে না। দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিচ্ছবি।”তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী গড়ে তুলব। আমের রাজধানী হিসেবে পরিচিতি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ।
হিমাগারের ব্যবস্থা করে সারা বছর আম সংরক্ষণ ও প্রসেসিং করে আমকে বাংলাদেশে ও বিশ্বে চাঁপাইনবাবগঞ্জকে পৌঁছে দিব। আপনারা তৈরি আছেন তো, ইনশাআল্লাহ ১২ তারিখ ২ টি ভোট দেব। ১টি ভোট পুরাতন ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখাব ও ভোট দিয়ে নতুন ব্যবস্থাপনাকে স্বাগতম বা ওয়েলকাম জানাবো। আরেকটি ভোট হচ্ছে হ্যাঁ ভোট, যা নতুন করে বাংলাদেশ সাজাতে চায়। তিনি প্রশাসন ও সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলে জীবন দেব,কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি দেব না।  বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে দমন করা সম্ভব নয়। জনগণ জেগে উঠেছে, আর এই জাগরণই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় শক্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা সেক্রেটারি আবু বক্কর, জামায়াত নেতা ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার গঠন করা। সরকার গঠন করতে পারলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সকল অধিকার নিশ্চিত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com