শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

যশোরের অভয়নগরে টিকটকে পরকীয়ার জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে যখম

দিপু মন্ডল , যশোর প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরকীয়ার জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে যখমের অভিযোগ উঠেছে  এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৪ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৫টার সময় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার শাহী মোড় এলাকায় এহামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রহমত সরদারকে (২৫)  আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী ।

রহমত সরদার(২৫) খুলনা জেলার কয়রা উপজেলার বগা গ্রামের সাত্তার সরদারের ছেলে। তারা প্রায় ৩০ বছর ধরে নওয়াপাড়া শাহী মোড় রেল বস্তিতে থাকেন। আহত সাদিয়া আক্তার (২১) খুলনা জেলার একই উপজেলার উল্ল্যা গ্রামের শুকুর আলীর মেয়ে। তারা দীর্ঘদিন ধরে নওয়াপাড়া শাহী মোড় রেল বস্তিতে বসবাস করে আসছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহীমোড় এলাকায় বাসিন্দা সাদিয়ার সঙ্গে তার স্বামী রহমতের  দাম্পত্য কলহ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই জনের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। গত  আট বছর আগে প্রেম করে বিয়ে করেন রহমত ও সাদিয়া।  সেই সংসারের  ইতি টেনে আড়াই মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের ৫ বছরের আব্দুল্লাহ নামের একটি ছেলে রয়েছে।

এই মনোমালিন্যের জের ধরেই শনিবার সন্ধ্যায় রহমত তার সাবেক স্ত্রী সাদিয়াকে, তার নানা আনোয়ার গাজীর বাসায় গিয়ে ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে এলোপাথাড়ি  আঘাত করেন। এসময় আহতের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং বাটালসহ রহমতকে আটক করে পুলিশে খবর দেন। পরে আহতকে উদ্ধার করে  আশঙ্কাজনক অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে খুলনা ২৫০ বেড মেডিকেল কলেজের রেফার করেন।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মরিয়ম মুনমুন  জানান, আহতের বাম হাতে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাত ,  ডান হাতে একটি ও পিঠে কয়েকটি আঘাতের চিহ্ন ছিলো। তার অতিরিক্ত রক্তক্ষরণের জন্য  তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করি।

এ বিষয়ে ঘাতক স্বামী রহমত সরদারের সাথে কথা বললে তিনি বলেন,আট বছর আগে পরিবারের অমতে প্রেম করে বিয়ে করি সাদিয়াকে। ভালোই চলছিল সংসার। আমার একটি পাঁচ বছর বয়সী ছেলে রয়েছে। গত কয়েক মাস আগে টিকটকে পরক্রিয়ার কারণে সাদিয়ার সাথে  মনোমালিন্যের সৃষ্টি হয়।

তারই জেরে আড়াই  মাস আগে সাদিয়ার সাথে আমার ডিভোর্স হয়। তারপরও আমি বারবার সাদিয়াকে না ভুলতে পেরে ওর কাছে অনুনয় বিনিময় করে ও ছেলের মুখের দিকে তাকিয়ে ওকে নিয়ে সংসার করতে চাই। কিন্তু সাদিয়া আমার সাথে সংসার করতে রাজি হয়নি। গত শুক্রবার রাতে সাদিয়ার নানা বাড়ি গিয়ে ওর সাথে কথা কাটাকাটি হলে ওর চাচাতো ভাইরা আমাকে মারধর করে।

আমি চুপচাপ চলে আসি। শনিবার বিকালে আমি আবারো সাদিয়ার সাথে কথা বলতে যায়। একপর্যায়ে ওর মোবাইল ফোনের টিক টকে একটি কমেন্টস এর কথা জিজ্ঞেস করলে আমার সাথে ঝগড়া বাধায়।পরের রাগের মাথায় ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে সাদিয়াকে আঘাত করি। সাদিয়া আমার না হলে আর কারোর হবে না।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ঘাতক রহমত সরদার কে  আটক করা হয়েছে। তার ব্যবহারিত ধারালো অস্ত্র  (বাটালটি) উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com