শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

পাটোয়ার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও মানবিক সহায়তা প্রদান

কুমিল্লা প্রতিনিধি:
“মানব কল্যাণে এগিয়ে আসি, মানবতার জয় হোক”—এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন পাটোয়ার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানবিক সহায়তা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাটোয়ারের কৃতি সন্তান ইমরান ভুঁইয়া বাদল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী লিটন চন্দ্র দাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সদস্য মরহুম জসিম উদ্দিন ভূঁইয়ার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তিনজন অসুস্থ রোগী ও একজন অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া একজন উপকারভোগীর জীবন-জীবিকা নির্বাহের জন্য একটি অটোরিকশা হস্তান্তর করা হয়, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
গত ২৬ ডিসেম্বর রাতে পাটোয়ার ড্যাপডিলস কিন্টারগার্টেন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটোয়ার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাওলানা কাজী আব্দুল্লাহ আল বাসেত।
প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক মাওলানা এস এম মহিউদ্দিন, শোয়েব খন্দকার, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল্লাহ, তানভীর সিদ্দিকী সৈকত, মাস্টার মোবাশ্বের, মাস্টার রফিকুল ইসলাম মিয়াজী, কাজী মোস্তফা কামাল আনিছ, কাউসার আলম বাবুল, যোবায়ের উদ্দীন খন্দকার, কাজী মহসিন আকরাম, বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম খন্দকার পলাশসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পাটোয়ার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ সংগঠন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ মানবকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com