শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বগুড়ার ব্যবসায়ী পিন্টু আকন্দ হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি সজিব গ্রেপ্তার

 

চট্টগ্রাম ব্যুরো:

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চাঞ্চল্যকর ব্যবসায়ী পিন্টু আকন্দ হত্যা মামলার সন্ধিগ্ধ পলাতক আসামী মোঃ সজিব’কে কে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকা হতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ আভিযানক দল কর্তৃক গ্রেফতার।

 

গত ২২ ডিসেম্বর ২০২৫ইং তারিখ বগুড়া বাসস্ট্যান্ড এলাকার লোটো শোরুমের মালিক ব্যবসায়ী মোঃ পিন্টু আকন্দকে তার ব্যবসা প্রতিষ্টান থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা জোর পূর্বক অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণের দুই ঘণ্টা পর দুপচাঁচিয়া থানা পুলিশ আদমদীঘি উপজেলার কুমাড়পাড়া এলাকা হতে একটি পরিত্যক্ত মাইক্রোবাস থেকে অপহৃত ভিকটিম মোঃ পিন্টু আকন্দ এর মরদেহ উদ্ধার করে। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলার দায়ের করন। যার মামলা নং-১৪, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ইং, ধারা-৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী শুরু করে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার মামলা নং-১৪, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ইং, ধারা-৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার সন্ধিগ্ধ পলাতক আসামী মোঃ সজিব চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ২৩৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারি এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ সজিব (৩২), পিতা-মোঃ শাহাবুদ্দিন, সাং-ডিমশহর, থানা- দুপচাঁচিয়া, জেলা-বগুড়া’কে গ্রেফতার করেত সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com