শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ইউএনওর অভিযান—দুটি ট্রাক জব্দ! 

 

ফয়সাল আহমেদ, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৯ডিসেম্বর-২৫) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বালুবাহী ট্রাক জব্দ করা হয় ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) অকার্যকর করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর খান ও সেনাবাহিনীর সদস্যরা। প্রশাসনের উপস্থিতিতে অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে বিক্রি করে আসছিলো। এতে নদীর তীর ভাঙনসহ পরিবেশ ও নৌপথে ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

এবিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও জনস্বার্থবিরোধী কোনো কার্যক্রম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com