শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

রাউজানে ঘরে মিলল এলজি ও কার্তুজ, কৌশলে পালালো আসামি

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের রাউজানে নুরুল আমীন প্রকাশ কালুর (৪০) বাড়িতে অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় আসামি কালু কৌশলে পালিয়ে যায়।

 

সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাতে ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নওয়াজিসপুরের মোহর কাজীর বাড়িতে পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালুর বসতঘরে অভিযান চালানো হয়।

 

এসময় ঘরের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে আসামি নুরুল আমীন প্রকাশ কালু কৌশলে পালিয়ে যায়।

 

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গত ১৮ নভেম্বর পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালু মো. জাহেদ নামের এক ব্যক্তিকে পায়ে গুলি করে গুরুতর আহত করেন। কালুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com