রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বান্দরবানে শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় রাখতে আন্তরিক সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার আবদুর রহমান

মো. সেলিম উদ্দিন খাঁন

 

বান্দরবান জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবদুর রহমান।শনিবার (২৯ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।দায়িত্ব গ্রহনের পরপরই সোশ্যাল মিডিয়ায় এসপি বান্দরবান ফেসবুক প্রোফাইল থেকে বান্দরবান জেলাবাসীর প্রতি একটি বার্তা দিয়েছেন।

 

 

 

 

এতে তিনি উল্লেখ করেন,পাহাড়ি এই জনপদের পুলিশি সেবা নিশ্চিতকল্পে আমি ও আমার সকল অফিসার্স-ফোর্স সর্বান্তকরণে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করছি।পুলিশ সুপারের সাক্ষাৎ পেতে আমার পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

 

 

 

 

অফিস চলাকালীন পুলিশি সেবা ও আইনগত পরামর্শ গ্রহণে নির্দ্বিধায় কথা বলতে/দেখা করতে পারবেন।অফিসের কাজে পুলিশ সুপারের মোবাইল নম্বর সব সময় আপনাদের সেবায় উন্মুক্ত থাকবে।পার্বত্য বান্দরবান জেলার শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় রাখতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

 

 

 

 

জানা যায় ইতিপূর্বে বান্দরবানের নবাগত পুলিশ সুপার আবদুর রহমান পিবিআইতে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।উল্লেখ্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকে ঘিরে সারাদেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদে রদবদল করেছে সরকার।গত বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

 

 

 

 

তারই অংশ হিসেবে চট্টগ্রামের ১১ জেলায় পুলিশ সুপারও দেশের বিভিন্ন জেলায় বদলি হয়েছেন।একইসাথে জেলাগুলোতে নতুন পুলিশ সুপারদের যুক্ত করা হয়।এদিকে,বদলিজনিত বিদায় উপলক্ষ্যে শনিবার (২৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী গার্ড অব অনার গ্রহন করেছেন বিদায়ী পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

 

 

 

 

এছাড়াও তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সাথে বিদায়বেলায় সৌজন্যে সাক্ষাৎ করেন এবং কর্মরত থাকাকালীন সময়ের আন্তরিক সহযোগিতার বিষয়ে স্মৃতিচারণ করেন।ভোলা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন বান্দরবান থেকে বিদায় নেয়া পুলিশ সুপার মো.শহিদুল্লাহ্ কাওসার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com