রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ: ডিলার আটক

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এর ২৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর পৌরসভার শেখহাটি বাজার এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।

 

এ সময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবির এক ডিলারকে আটক করা হয়। নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের মোঃ একাব্বর আলীর ছেলে।

 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শেরপুর পৌরসভার শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে সেগুলো জান্নাত এন্টারপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুত করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

 

পরে সেখান থেকে ২৪৮টি বস্তায় প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এ সময় আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।

 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত চাল আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টিসিবির ডিলার উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ না করে অবৈধভাবে মজুত করে রেখেছেন। পরে অভিযান চালিয়ে গোডাউন থেকে ২৪৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। আটক ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, সরকার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে এই চাল সরবরাহ করছে। এই ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com