রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে উন্নতির গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরের (পুরাতন) প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ আয়োজন করে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. টি. এম. ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে। এর আগে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে অতিথিগণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

পরে প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া এবং বিভিন্ন আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শন করা হয়।

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে ধারণ করে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম তুলে ধরা হয়।

 

এবারের প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩২টি স্টল বসে। প্রদর্শনী দেখতে উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ ভিড় জমায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com