রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লক্ষ ইয়াবা জব্দ

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হলেও গাড়ির চালক পালিয়ে যায়। বুধবার (১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মেরিনার্স রোডস্থ চামড়ার গুদাম ও ওমর আলী মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী, এসআই তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহাম্মদ, এএসআই শাহ পরান জান্নাতসহ পুলিশ সদস্যরা থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় – কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।

গোপন সংবাদ পাওয়ার পর পুলিশ সদস্যরা অভিযানের স্থান মেরিনার্স রোড এলাকায় অবস্থান নেন। সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারমুখী সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ–৩৭–১৮৪৯) চেকপোস্টের সিগন্যাল পেয়ে কিছুটা দূরে গাড়ি থামিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। তখন সড়কে যানজট থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

পরবর্তীতে প্রাইভেটকারটি উদ্ধার করে স্থানীয় জনগণ, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পিছনের ব্রেক ঢালার ভেতরে লুকানো একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর থাকা ১০টি বড় প্যাকেট থেকে প্রতিটি বড় প্যাকেটে ১০,০০০ করে ট্যাবলেট – সব মিলিয়ে ১,০০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

অভিযানের সময় প্রাইভেটকারটি এবং পলাতক চালকের ফেলে যাওয়া মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাইভেটকারের মালিক ও চালকের পরিচয় সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com