রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

সন্ত্রাস দমন আইনে চকরিয়ায় ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চকরিয়ায় ১৪ ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন হয়ে এ মামলাটি দায়ের করেন।

 

জানা যায়, গত ১০ নভেম্বর সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচী সফল করতে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। সাবেক এমপি জাফর আলম ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ছবি নিয়ে মিছিলটি পৌরসভার মগবাজার এলাকায় প্রদক্ষিণ করে। ২০-৩০মিনিট স্থায়ী হয় মিছিলটি। পরে মুহুর্তের মধ্যে সটকে পড়েন নেতাকর্মীরা। এরই মধ্যে মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে। মামলায় আরও অজ্ঞানতনামা ২০জনকে আসামী করা হয়েছে।

 

আসামীরা হলেন, ছাত্রলীগ নেতা শওকতুল ইসলাম সুমন (২৮), ফয়সাল মোহাম্মদ সৌরভ (২৭), মোহাম্ম ছোটন এ বাইটা ছোটন (২৫), মোহাম্মদ আরিফ (২৪), মোহাম্মদ নোমান (২২), মোহাম্মদ ফাহিম (২০), মোহাম্মদ রিয়াদ (২১), ফরহাদুল ইসলাম খোকা (২১), মোহাম্মদ আরফাত (২২), নাঈমুল (২২), আলা উদ্দিন (২৭), তৈয়ব তাহের মিশকাত (২২), সৌরভ মাহাবি (৩৩) ও ইবনুল জাওয়ান।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গত ১০ নভেম্বর চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মগবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। মিছিলটি করার পর পুলিশের আসার খবর পেয়ে সটকে পড়ে। এঘটনায় থানার এসআই ফরিদ হোসেন বাদী ১৪ জনের নাম উল্লেখ করে আরও ২০জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেছে। তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com