রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

চকরিয়ার বানিয়ারছড়ায় কাভার্ডভান মিনি ট্রাক সংঘর্ষ: আহত-৪

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলির বানিয়ারছড়ায় কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের সংঘর্ষে গাড়ির দুই চালক ও দুই হেলপারসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।এসময় মহাসড়কে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে যানচলাচল।

 

আহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাইম্যাখোলা এলাকার মোঃ জুনায়েদ (৩০) ও হেলপার একই এলাকার আবদুল কাদেরের ছেলে মোহাম্মদ ইমন (১৭)।

 

জানাগেছে-সোমবার চট্টগ্রাম থেকে পণ্যসামগ্রী নিয়ে ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যানটি কক্সবাজারে যাচ্ছিল। সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ হাইওয়ে পুলিশ স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হন।

 

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com