রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

নবীনগরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‌্যালি ও আলোচনা সভা

 

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে নবীনগরের আলীয়াবাদ গোলচত্বরে সমাবেশ থেকে র‌্যালিটি শুরু হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান।

 

তিনি বলেন,

 

মনোনয়ন পাওয়ার পর আমি সকল মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে দেখা করেছি ও কথা বলেছি। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনের প্রস্তুতি ও মাঠের কাজ এগিয়ে নিতে আহ্বান জানাচ্ছি।”

 

 

 

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে গণভোটের দাবি যারা তুলছে, তারা মূলত নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশের জনগণ এর জবাব দেবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, না হলে দেশের মানুষ তা মেনে নেবে না।”

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি ইবনুল হাসান সবুজ, উপজেলা বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটু, জেলা বিএনপির সাবেক সদস্য সাদিকুল হক সাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক জালাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও মোঃ দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদীস শাহীন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর খান, বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ জাবেদুল ইসলাম জাভেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী অনন্ত হীরা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহেল, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি–সাধারণ সম্পাদক, মহিলা দলের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

 

আলোচনা সভা শেষে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com