সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

প্রকাশ্য দিবালোকে বান্দরবানে সরকারি জায়গা থেকে ৩৫ লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

বান্দরবানে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জায়গা থেকে আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের ৯টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা সদরে বান্দরবান-কেরানিহাট মূল সড়কের পাশের মেঘলার মৃত্তিকা অফিসসংলগ্ন সওজের জায়গা থেকে গাছগুলো কাটা হয়। সরকারি কোনো অনুমতি না নিয়েই জেলা শহরের বাজার এলাকার বাসিন্দা আশরাফ উল্লাহ বাচ্চু এই গাছগুলো কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, বান্দরবান-কেরানিহাট মূল সড়কের পাশের মেঘলার মৃত্তিকা অফিসসংলগ্ন এলাকায় সওজের জায়গায় অন্তত ৩০ বছরের পুরোনো বেশ কিছু মেহগনি, গামারি ও কড়ই মূল্যবান গাছ ছিল। সেখান থেকে সাতটি গাছ পুরোপুরি কেটে ফেলা হয়েছে।

আরও দুটি গাছ অর্ধেকের বেশি কাটা হয়েছে। পরে স্থানীয়দের বাধার মুখে অভিযুক্ত আশরাফুল্লাহ বাচ্চু ও তাঁর কাঠুরেরা পালিয়ে যান। গাছগুলো কেটে ফেলায় সড়কটিতে ভবিষ্যতে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ, প্রশাসন ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী অং শৈ প্রু মারমা বলেন, যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সীমানার অভ্যন্তরীণ জায়গার গাছ।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ব্যাপারে আশরাফ উল্লাহ বাচ্চু বলেন, যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো তাঁর নিজের নামীয় জায়গা থেকে কাটা হয়েছে।

 

তবে গাছ কাটার আগে বন বিভাগের পূর্বানুমতি নেননি তিনি। বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ‘সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন বিভাগ, সড়ক বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com