সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

টেকনাফে বাড়ি থেকে ডেকে নিয়ে সহকর্মীর হাতে খুন হয়েছে বিএনপি নেতা

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকায় একটি ব্রিজের নিচ থেকে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের ব্রিজের নিচে মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত মো. ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার জানান গতকাল আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ফোন রঙ্গীকালী তার বাড়িতে নিয়ে যায়।পরে তাকে বেধে রাখে পরিবার কাজ দাবি করে ৭০ লক্ষ টাকা,পরে পরিবার ও এলাকার কয়েক জন সেখানে উদ্ধার করতে যায়। তার বাড়িতে যারা গিয়েছে তাদের কে উদ্দেশ্যে করে ৫ রাউন্ড গুলি করে বলে জানান।

এলাকাবাসীর দাবি যারা এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে।তা না হলে টেকনাফে এ ধরনের ঘটনা প্রায় ঘটিয়ে যাচ্ছে,কোনো ধরনের চোখে পড়ার মতো বিচার আমরা দেখি নাই।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ নূর বলেন,মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com