সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে টাকা হাতিয়ে নিত তারা

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিনব কায়দায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানিয়ে বিদেশগামী সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গতকাল সোমবার (৩ নভেম্বর) রাতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ২টি সিল এবং ১টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জব্দ করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র মো. আলমগীর(২৬), বড়হাতিয়া ইউনিয়নের আব্দুল আলী সিকদার পাড়া এলাকার মৃত হাফেজ আব্দুছ সালামের পুত্র মো. শাহ আলম (৫০) এবং সদর ইউনিয়নের বিল্লা পাড়া এলাকার মৃত আক্তার মিয়ার পুত্র মো. নাজাত(২৩)।

 

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লোহাগাড়া থানা পুলিশের এক প্রেস রিলিজে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

 

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি কম্পিউটারে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে আসল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অনুরূপ নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে বিদেশগামী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে সংবাদ আসে। এমন তথ্যের ভিত্তিতে কাজ শুরু করে থানা পুলিশ। গত সোমবার (৩ নভেম্বর) রাতে আমিরাবাদ ইউনিয়নের কাজিরপুকুর পাড় দোহা বিল্ডিংয়ে মো.আলমগীর নামক এক ব্যক্তি ভিসা প্রসেসিং করার জন্য জাল পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে নিজ হেফাজতে রেখেছে এমন খবর পায় থানা পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. আলমগীর নামক ব্যক্তির কাছ থেকে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স জব্দ করেন। তার তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ২ জনকে আটক করা হয়। আরো ৩ জনের বাসায় অভিযান চালানো হলেও তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে লোহাগাড়া থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রত্যারনার উদ্দেশ্যে জালিয়াতি করে পুলিশ ক্লিয়ারেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি ভিসা প্রসেসিং-এর কাজে ব্যবহার করায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা-১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com