সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ফটিকছড়ির ভূজপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আমান গ্রেফতার

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকা থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আমান হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

 

৪ নভেম্বর (সোমবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আমান হোসেন ওই এলাকার নতুনপাড়ার আবুল হোসেনের ছেলে।

 

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ মহোদয়ের তত্ত্বাবধানে আমরা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমানকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে অস্ত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

 

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আমানের বিরুদ্ধে ভূজপুর ও হাটহাজারী থানায় পূর্বে দুটি মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com