সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, এলাকায় চরম উত্তেজনা

 

মো. রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দুইজন হয়েছে।

 

রবিবার রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের হোটেল কর্মচারী ইয়াছিন (২৫) মারা যান। তিনি শফিকুল ইসলামের ছেলে। এর আগে গতকাল রবিবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিপন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়। নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের মৃত আব্দুল মোন্নাফ ওরফে মনেক মিয়া ডাকাতের ছেলে।

 

এ ঘটনায় নূর আলম ও এমরান মাস্টার নামে আরও দুজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নূরজাহানপুর গ্রামের শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাতের মধ্যে আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে গণিশাহ মাজার এলাকার একটি হোটেলে খাবার খাওয়ার সময় রিফাত, আরাফাতসহ কয়েকজন শিপনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শিপন, হোটেল কর্মচারী ইয়াছিনসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরবর্তীতে দুজন মারা যান।

 

এ ঘটনার পর মনেক মিয়ার অনুসারীরা প্রতিপক্ষের এমরান মাস্টারের ওপর পাল্টা হামলা চালায়, এতে এমরানও গুলিবিদ্ধ হন। ফলে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন,

 

“দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির মালামালের ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এখনো কোনো মামলা হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com