সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

ফেনীতে র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

 

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:

ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

 

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে ফুলগাজী থানা এলাকা হতে ফেনী সদর এলাকায় মাদকদ্রব্য বহন করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন কাজিরবাগ ফরেস্ট গেইট সংলগ্ন ফ্যান্টাসি ফার্মাসিউটিক্যালস এলাকার পাশে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

 

তল্লাশিকালে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।

 

আটককৃতরা হলেন—

১। তছলিমা আক্তার (৩৩), স্বামী রমজার আলী, সাং-দক্ষিণ ফুলছড়ি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার

২। রুনা আক্তার (২৮), স্বামী রবিউল হাসান, সাং-মেহেরনামা, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার

৩। মোঃ ইদ্রিস প্রকাশ উজ্জল (৪৩), পিতা আজিজুল হক, সাং-উত্তর নিলক্ষী, থানা-ফুলগাজী, জেলা-ফেনী

৪। মোঃ নূর আহম্মদ প্রকাশ সোহেল (৩২), পিতা মৃত ফয়েজ আহম্মদ, সাং-পূর্ব মনতলা, থানা-ফুলগাজী, জেলা-ফেনী।

 

পরবর্তীতে আসামীদের দেখানো ও সনাক্তমতে সিএনজির পিছনের সিটের নিচে লুকানো ২টি ব্যাগের ভিতর থেকে ৪টি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো টিয়া রঙের পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের কসটেপ দিয়ে বিশেষভাবে প্যাক করা ছিল।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে ফেনীসহ আশপাশের জেলাগুলোতে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

 

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com