সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ: পাঁচ দিন পর মামলা

 

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) নবীনগর থানায় আহত নেতার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, মামলায় কোনো নির্দিষ্ট আসামির নাম উল্লেখ করা হয়নি; অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

এদিকে হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো ঘটনার রহস্য উদঘাটন ও হামলাকারীদের শনাক্ত করতে না পারায় মঙ্গলবার উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাধিক সদস্য।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই একাধিক টিম গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। তবে এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান বলেন, “ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি, খুব শিগগিরই হামলাকারীরা আইনের আওতায় আসবে।”

 

তিনি আরও জানান, নবীনগরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিগগিরই একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় সাম্প্রতিক অপরাধ প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।

 

সভায় সিদ্ধান্ত হয়, পৌর এলাকাসহ পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হবে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে সিসি ক্যামেরা স্থাপন, প্রতিটি পাড়া-মহল্লায় স্ট্রিট লাইট বসানো এবং ভবন নির্মাণে নতুন নিরাপত্তা নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

নতুন নীতিমালা অনুযায়ী, ভবন মালিকদের নিজ দায়িত্বে সিকিউরিটি গার্ড নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে।

 

সভায় বক্তারা নবীনগরে সাম্প্রতিক চুরি, ছিনতাই, জাল টাকা উদ্ধার ও বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের ওপর হামলার ঘটনাসহ একাধিক অপরাধের ঘটনার জন্য পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।

 

তারা বলেন, অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

 

সভা শেষে ইউএনও রাজীব চৌধুরী সাংবাদিকদের বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল থেকেই আমরা তা বাস্তবায়নে কাজ শুরু করব।”

 

গত শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগর উপজেলা সদরের আদালত সংলগ্ন পদ্মপাড়ায় নিজের বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল (৫৫)।

 

সন্ত্রাসীদের তিনটি গুলি তার পিঠ ও কোমরে লাগে। আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com